ইংরেজি শেখা এখন সহজ : Basic to IELTS – bhalo lage
ইংরেজি শুধু ভাষা নয়, এটি একটি দক্ষতা।
ভয়কে জয় করুন
অনর্গল ইংরেজিতে কথা বলতে পারার ইচ্ছা আমাদের প্রায় সকলের। কারণ ইংরেজি শুধু একটি ভাষা নয় এটি এখন আত্মবিশ্বাসের প্রতীক, ক্যারিয়ার এবং বিশ্বে যোগাযোগের সবচেয়ে কার্যকর মাধ্যম। আজকের দিনে ইংরেজি জানা মানেই বিশেষ কিছু। সেটা হোক চাকরি, স্কলারশিপ, বিদেশে পড়ালেখা বা দৈনন্দিন আত্মউন্নয়নের জন্য। ভয় সংকোচ আর অনুশীলনের অভাবে আমরা পিছিয়ে থাকি।
সংক্ষেপে IELTS কী?
ELTS (International English Language Testing System) পরীক্ষা মূলত ইংরেজি ভাষায় দক্ষতা যাচাই করার জন্য নেওয়া হয়।
এই পোস্টে আমি আমার IELTS এরজন্য পথচলা আপনাদের কাছে শেয়ার করবো।
খানে চারটি প্রধান skills বা বিষয় পরীক্ষা করা হয়:
1. Listening
- মোট ৪০টি প্রশ্ন থাকে।
- ৪টি সেকশন থাকে (conversation, lecture, discussion, daily life situation ইত্যাদি)।
- রেকর্ডিং একবারই শোনানো হয়।
- সময়: প্রায় ৩০ মিনিট + ১০ মিনিট উত্তর শিটে লেখার জন্য।
2. Reading
- Academic আর General Training অনুযায়ী ভিন্ন হয়।
- Academic: জার্নাল, আর্টিকেল, বই থেকে লেখা থাকে।
- General Training: বিজ্ঞাপন, অফিসিয়াল নোটিশ, রিপোর্ট, সংবাদপত্রের লেখা ইত্যাদি।
- মোট ৪০টি প্রশ্ন থাকে।
- সময়: ৬০ মিনিট।
3. Writing
- Academic:
- Task 1: গ্রাফ, চার্ট, টেবিল বা প্রসেস ডায়াগ্রাম বর্ণনা করতে হয়।
- Task 2: একটি Essay লিখতে হয়।
- General Training:
- Task 1: একটি চিঠি (Formal/Informal) লিখতে হয়।
- Task 2: একটি Essay লিখতে হয়।
- সময়: ৬০ মিনিট।
4. Speaking
- পরীক্ষক মুখোমুখি নিয়ে থাকেন।
- ৩টি অংশে হয়
- পরিচিতি ও সাধারণ প্রশ্ন (নিজের জীবন, পড়াশোনা, পরিবার ইত্যাদি)।
- একটি টপিক নিয়ে ১–২ মিনিট বলা (cue card)।
- সেই টপিক সম্পর্কিত আরও গভীর আলোচনা।
- সময়: ১১–১৪ মিনিট।
এই হলো পরীক্ষার মোটামুটি ধারণা। IELTS আরো জানতে চাইলে গুরুত্বপূর্ণ কিছু সাইটের লিংক নিচে দিয়ে দিচ্ছি যেগুলাতে অনেক টিপস ও ট্রিকস পাবেন, যা band score বাড়াতে সহায়তা করবে।
IELTS Preparation | Guideline
IELTS Preparation এর Perfect Materials - Suggested by IELTS Experts
- IELTS এর Recent Question এর collection
- Listening এর জন্য কার্যকরী
- Speaking এর Makkar এর বই: Ratchel mitchel এর বই, Saimons ও আরো অনেক বই ফ্রী তে পেতে
Part 2 Q card 100 percent কমন পেতে
- https://youtu.be/AjnCQ2vJOGo
- https://youtube.com/c/IELTSLiz789
- https://youtube.com/c/E2IELTS
- https://youtube.com/c/EnglishSpeakingSuccess
- https://youtube.com/c/Ieltsadvantag
তো আপনার প্রতিটা বিষয় ধরে ধরে আগাতে হবে। তার আগে বেসিক গ্রামার ও ভোকাবুলারি ঝালাই করে সমৃদ্ধ করতে হবে। লম্বা দৌড়ের জন্য আমরা প্রথমে ওয়ার্ম আপ করি । এই ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট গুলো মনে করেন তাই।
Basic English এর জন্য
এবার এই কাজগুলো প্রতিদিন চালিয়ে যান
1. Reading
নতুন শব্দ পেলে নোট করে আত্ত্বস্ত করে ফেলুন।
Reading Books: Chetan Vagat, Dan Brown, Newspaper
Reading Articles: BBC Science Focus Magazine - science, nature, technology, Q&As
2. Writing - Everyday English ( সারাদিন আমরা যেসব কথা বলি সেগুলো বেশি বেশি অনুশীলন করবেন)
3. Listening
- Podcast, Commentary
- প্রতিদিন ইংরেজি শোনা (BBC, TED, English series)
- Cambridge IELTS Listening নিয়মিত practice করা
- Spelling আর plural/singular এ খেয়াল রাখা
- Audio শুরুর আগে question পড়ে prediction করা
- এক প্রশ্ন miss হলে আটকে না থেকে সামনে এগোনো
- British, Australian accent এর সাথে অভ্যস্ত হওয়া
- ভুলগুলো analyse করে দুর্বল জায়গা ঠিক করা
4. Speaking
ফেইসবুক এবং ইউটিউব থেকে ভাল স্কোরধারীদের ইন্টারভিউ ও লেখা মনযোগ দিয়ে পড়ুন।
Computer-based IELTS প্রস্তুতির জন্য সেরা ১১টি ওয়েবসাইট
১. Jumpinto.com
৬. ieltsidp.org
৭. ieltsliz.com
১০. ielts-simon.com
সাজেশন:
- Reading, Listening-এর জন্য Jumpinto বা miniielts থেকে নিয়মিত অনুশীলন করুন।
- Mock test দিতে ieltsonlinetests বা ieltsmate ব্যবহার করুন।
- টাইপিং স্পিড উন্নত করতে 10fingers নিয়মিত ভিজিট করুন।
- অফিসিয়াল প্র্যাকটিসের জন্য: IDP ও British Council-এর সাইটগুলি অগ্রাধিকার দিন।
- Writing ও Speaking উন্নতির জন্য: IELTS Liz, IELTS Simon ও IELTS Blog ফলো করুন।
- নিয়মিত মক টেস্টের জন্য: ieltspracticeonline এবং আগের সুপারিশকৃত সাইটগুলি ব্যবহার করুন।
ভাষা শেখার ওয়েবসাইট
ইউটিউব চ্যানেল
IELTS প্রস্তুতির অ্যাপস
ওয়েবিনার, স্টাডি প্যাক ও পডকাস্ট
ইংরেজি দক্ষতা বাড়ানোর জন্য ওয়েবসাইট
মনে রাখুন, ভাষা শেখার চাবিকাঠি হলো চেষ্টা, ধৈর্য আর অভ্যাস। আজ থেকেই শুরু করুন

