মানুষ চিনবেন কিভাবে? - bhalo lage
মানুষ চেনা কি খুব কঠিন?
প্রতারণা আর ছলনার এ দুনিয়ায় মানুষ চেনা খুব কঠিন। মুখে মধু আর চলনে পরহেজগারী দেখে বোঝার উপায় নেই মানুষটার ভেতরটা কুটিলতায় পরিপূর্ণ। কিন্তু প্রাথমিকভাবে আমরা কিছু বিষয় নোটিশ করার মাধ্যমে বুঝতে পারি মানুষটি কেমন, অন্তত কিছুটা হলেও আঁচ করা সম্ভব।
আসলে মানুষ চেনা একটি শিল্প। আমরা প্রতিদিন অসংখ্য মানুষের সঙ্গে মিশি, কেউ আমাদের জীবন আলোকিত করে, আবার কেউ আঘাত দিয়ে চলে যায়। তাই মানুষকে চিনতে পারা জীবনে সফল হওয়ার জন্য অত্যন্ত জরুরি। কিন্তু কিভাবে বুঝবেন কে সত্যিকারের ভালো মানুষ আর কে কপট?
হযরত আলী (রা.):
মানুষকে চিনতে চাইলে তাকে ক্ষমতা ও সম্পদ দিন, তাহলেই তার আসল চেহারা প্রকাশ পাবে।
হযরত উমর (রা.):
কোনো মানুষকে ভালোভাবে চিনতে চাইলে তার সাথে ভ্রমণ করো অথবা ব্যবসা করো।
১. কথা কাজে মিল কেমন
এক কথায় মিথ্যাবাদী কি না? মিথ্যাবাদীরা মিনিটে মিনিটে কথা পরিবর্তন করে। অনেকেই মুখে মধুর কথা বলে, কিন্তু কাজে তার প্রমাণ থাকে না। মানুষ আসলে কেমন তা বোঝার উত্তম উপায় হলো তার কথা কাজে মিল কেমন তা পর্যবেক্ষণ করা। সুযোগ বুঝে কথা ঘুরিয়ে ফেলা মানুষটা কি ভালো হতে পারে?
২. বিপদে পাশে থাকার মানসিকতা
প্রকৃত মানুষ চেনা যায় বিপদের সময়ে। যে কষ্টের সময় আপনার পাশে থাকে আর যে ঝামেলা ভেবে দূরে থাকে দুজনকে আপনার আলাদা নজরে দেখতে হবে।
৩. ছোট বিষয়ে আচরণ
ছোট ছোট বিষয়গুলোতে কেমন আচরণ করে , যেমন- লেনদেন কেমন, খিটখিটে মেজাজের কিনা, উচ্চাকাঙ্খী কিনা, কথায় কথায় ভুল ধরা আর নিজেকে ভুলের উর্ধ্বে ভাবাসহ আরো বিভিন্ন ছোট ছোট বিষয়ে তার আচরণ কেমন তা খেয়াল রাখতে হবে।
৪. দূর্বলের প্রতি আচরণ
মানুষকে চিনতে হলে দেখুন সে দুর্বল, কাজের বুয়া, গরিব বা অধীনস্তদের সাথে কেমন ব্যবহার করে। যে অন্যদের সম্মান করে না, সে আসলে ভিতরে ভিতরে ভালো নয়।
৫. অহংকার না বিনয়
অহংকারী মানুষ সহজে ধরা পড়ে। তারা নিজের অর্জন নিয়ে বড়াই করে আর অপরকে তুচ্ছ ভাবে। কিন্তু বিনয়ী মানুষ চুপচাপ থেকে অন্যদের সম্মান দেয়। বিনয় মানুষের আসল সৌন্দর্য প্রকাশ করে।
৬. স্থিরতা ও ধৈর্য
কোনো সমস্যা বা রাগের মুহূর্তে কি প্রতিক্রিয়া জানায়, সেটিও তার চরিত্র বোঝার উপায়। ধৈর্যশীল ও স্থির মানুষ সাধারণত ভরসাযোগ্য হয়।
৭. দীর্ঘমেয়াদে পর্যবেক্ষণ
চরিত্রহীন মানুষ কিভাবে চিনবেন? সবদিকে ভালো একজন মানুষ চরিত্রহীন হতে পারে। আর যার চরিত্র খারাপ সব ভালো হলেও কোন মূল্য নেই। এজন্য প্রবাদ আছে ,
Money is lost nothing is lost, Health is lost something is lost but character is lost everything is lost.
এক-দুদিনের পরিচয়ে কাউকে পুরোপুরি চেনা যায় না। সময়ের সাথে সাথে মানুষের আসল রূপ বের হয়ে আসে। তাই কাউকে বুঝতে হলে ধৈর্য ধরতে হবে।
আরো কিছু পরামর্শ
- মিথ্যা বলছে কিনা তা বডি ল্যাঙ্গুয়েজ দেখে কিছুটা আঁচ করতে পারবেন।
- কখনো কাওকে শতভাগ বিশ্বাস করবেন না। বউ বলতে অজ্ঞান, স্বামী বলতে অজ্ঞান কিন্তু এই বিশ্বাসের বউ-স্বামীরা কেমন ভয়ানক অবিশ্বাসের কান্ড ঘটায় আমরা তা প্রতিনিয়ত দেখতে পাই। বিশ্বাস অবশ্যই করবেন কিন্তু অন্ধভাবে না।
- প্রত্যাশা যত কম রাখবেন , আঘাত তত কম পাবেন।
- একজন মানুষের আসল চরিত্র জানে তার মোবাইল। ফানি মনে হলেও এটাই বাস্তব।
- একটা মানুষের নেগেটিভ দিকগুলো আগে জানার চেষ্টা করবেন। শুধু ভালো দিক জেনে সম্পর্ক গড়লে পরে নেতিবাচক দিক সামনে এলে হতাশা আসে। আগে থেকে খারাপ দিকগুলো জানলে সেই অনুযায়ী মানিয়ে নেওয়া সহজ হয়।
- কেউ যদি নিজের দুর্বলতা বেশি স্বীকার করে আবার কেউ যদি সবসময় নিখুঁত হওয়ার ভান করে, তারা আসলে বেশি সন্দেহজনক।
- দুনিয়া কি সবসে কামজোরি মাসুমিয়াত। নিরীহ মানুষদের সবাই বিশ্বাস করে তাই না? আর সে আপনার এই সুযোগ নিয়ে মাসুম সেজে আপনার জীবনে ঢুকে আপনার জীবনের বারোটা বাজায় দিবে।

