মাসিক আয়-ব্যয়ের হিসাব রাখার সহজ ও কার্যকরী উপায় - bhalo lage

মাসিক আয়-ব্যয়ের হিসাব রাখার সহজ ও কার্যকরী উপায়


আমাদের অনেকেরই মাসের শেষে মনে হয় টাকা কোথায় খরচ হয়ে গেল বুঝতেই পারলাম না.. সঠিকভাবে আয়-ব্যয়ের হিসাব না রাখার কারণেই এমনটা হয়। অথচ একটু সচেতন হলে খুব সহজেই আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য রাখা যায়। আজকের লেখায় জানবেন মাসিক আয়-ব্যয়ের হিসাব রাখার কিছু সহজ ও কার্যকরী উপায়, যা ব্যবহার করলে আপনি খরচ নিয়ন্ত্রণ করতে পারবেন এবং সঞ্চয়ও বাড়াতে পারবেন।

 

১. খাতা/ডায়েরি পদ্ধতি

  • মাসের শুরুতে মোট আয় লিখে রাখুন (বেতন, ব্যবসা, পার্ট টাইম ইনকাম ইত্যাদি)।
  • তারপর খরচগুলো ভাগ করুন – যেমন
    •  বাসা ভাড়া
    •  বাজার/খাবার
    •  বিদ্যুৎ/গ্যাস/পানি বিল
    •  যাতায়াত
    •  চিকিৎসা
    •  বাচ্চাদের খরচ
    •  সঞ্চয়/বিনিয়োগ

  • প্রতিদিন বা সাপ্তাহিক খরচ লিখে রাখুন। মাস শেষে দেখে নিতে পারবেন কোথায় বেশি খরচ হচ্ছে।



 ২. এক্সেল শিট / গুগল শিট

  • এতে হিসাব অনেক বেশি পরিষ্কার থাকে।
  • মাসিক আয়-ব্যয় টেবিল বানিয়ে ফর্মুলা দিয়ে রাখলে অটো ব্যালেন্স দেখাবে।
  • চাইলে চার্ট বানিয়ে খরচের ধরন অনুযায়ী ভিজ্যুয়াল দেখতে পারবেন।
  • যেকোনো ডিভাইস থেকে এক্সেস করা যায়।

ব্যক্তিগতভাবে গুগল শিট ব্যবহার করি। মোবাইল বা পিসি দিয়ে ব্যবহার করা যায়। লিংক দিয়ে অন্য পিসি থেকেও কাজ করা যায়।



৩. মোবাইল অ্যাপ

অনেক ফ্রি অ্যাপ আছে যেগুলো মাসিক বাজেট ও খরচ ট্র্যাক করতে সাহায্য করে। যেমন:

  • Money Manager Expense & Budget
  • Monefy
  • Wallet
  • Spendee



৪. এনভেলপ মেথড (ক্যাশ ব্যবহারকারীদের জন্য)

মাসের শুরুতে খরচের ক্যাটাগরি অনুযায়ী আলাদা খামে টাকা ভাগ করে রাখুন। যেমন ১০,০০০ টাকা বাজারের জন্য  ৫,০০০ টাকা যাতায়াতের জন্য ইত্যাদি। খামের টাকা শেষ হলে বুঝবেন সেই খাতে আর খরচ করা যাবে না।


৫. ৫০-৩০-২০ নিয়মে খরচ করা

  • মোট আয়ের  ৫০% প্রয়োজনীয় খরচে  (ভাড়া, বিল, খাবার)
  • ৩০% জীবনযাত্রা/চাহিদার খরচে (ওষুধ, বাইরে খাওয়া, বিনোদন ও অন্যান্য)
  • ২০% সঞ্চয় ও বিনিয়োগে


আজ থেকেই হিসাব রাখার অভ্যাস গড়ে তুলুন। দেখবেন আপনার আর্থিক চাপ কমে গেছে এবং ভবিষ্যতের জন্য সঞ্চয়ও বেড়ে গেছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url