আজ কী রান্না করব? সহজ সিদ্ধান্ত নেওয়ার উপায় ও ২০০+ ঘরোয়া রেসিপি তালিকা - bhalo lage
প্রতিদিন এক বড় প্রশ্ন "আজ কী রান্না করব?"
এই প্রশ্নটা যেন আমাদের মাথায় প্রতিদিনই আসে। কখনো সময় কম, কখনো বাজারে কিছু নেই, আবার কখনো কিছুতেই মাথায় কিছু আসে না।
কীভাবে বুঝবেন আজ কী রান্না করবেন?
১. পরিবারের সদস্য ও সময় বুঝে রান্না ঠিক করুন কয়জন খাবে?
- সকালের জন্য হালকা কিছু?
- দুপুরে অতিথি আছে?
- রাতে হালকা রাখতে চান?
হালকা রুটি + ডাল বা ডিম ভাজি
অতিথি থাকলে পোলাও, মাংস বা ইলিশ ভর্তা সহ খিচুড়ি
২. বাজারে কী আছে দেখুন
আজ ফ্রেশ মাছ বা সবজি আছে? না কি ফ্রিজ থেকে কিছু বের করে নিতে হবে?
- বাজার থেকে আনা তাজা মাছ = ঝোল/সরষে দিয়ে রান্না
- বাজার করা হয়নি = ডিম, ডাল, শুকনো শুঁটকি কাজে লাগান
৩. গতকাল কী খেয়েছিলেন মনে করুন
একঘেয়ে হয়ে গেলে মনই চায় না গতকাল মাংস? আজ শাক-ভাজি বা মাছ রাখুন গতকাল খিচুড়ি হলে আজ প্লেইন ভাত ও হালকা ডাল
৪. আবহাওয়া ও মুড বিবেচনা করুন
- বৃষ্টি? খিচুড়ি আর বেগুন ভাজা
- গরম? হালকা মাছের ঝোল, শাক
- শীত? গরুর ভুনা বা মুগ ডাল পোলাও
৫. কম সময় থাকলে একপদে সমাধান
- ডিম+সবজি ভুনা
- লাউ+চিংড়ি
- ডাল+শাক
- খিচুড়ি = ভাত+ডাল+সবজি একসাথে
এবার দেখে নিন খাবারের ক্যাটেগরি অনুযায়ী সাজানো নামগুলো যেগুলো প্রায় সব ঘরে খাওয়া হয়।
🥬 সবজি/তরকারি (৫০+)
শিম আলু, ঢেঁড়স ডিম, করলা ভাজি, কুমড়া, বাধাকপি, ফুলকপি, লাউ চিংড়ি, পটল, পালং শাক, লাল শাক, কচু শাক, লতা, বরবটি, কাঁকরোল, চিচিঙ্গা, বেগুন ডিম, কলার কোপ্তা, কুমড়া চচ্চড়ি, শিম চচ্চড়ি, ইত্যাদি।
🐟 মাছের তরকারি (৪০+)
ইলিশ ভাজি, রুই ঝোল, পাবদা সরষে, শোল মাছ ঝাল, পুঁটি ভাজা, চিংড়ি মালাইকারি, তেলাপিয়া পেয়াজ কাঁচামরিচ, পাঙাশ, কাতলা, বোয়াল, মাগুর, চিংড়ি শুঁটকি, ছোট মাছের চচ্চড়ি, চেপা শুঁটকি, ইত্যাদি।
🍗 মাংসের আইটেম (৩০+)
গরুর ভুনা, মাটন রেজালা, বিফ কালা ভুনা, গরুর কলিজা, হাঁসের মাংস, মুরগির রোস্ট, ডিম ভুনা, কিমা, গরুর কাবাব, চিকেন কারি, ডিম পাটিসাপটা, ইত্যাদি।
🍲 ভর্তা (৩০+)
আলু ভর্তা, ডিম ভর্তা, চিংড়ি ভর্তা, করলা ভর্তা, বেগুন ভর্তা, বাদাম ভর্তা, কালোজিরা, কচু ভর্তা, কাঠাল বিচি, শিম ভর্তা, গরুর মাংস ভর্তা, শুঁটকি ভর্তা, চেপা ভর্তা, ইত্যাদি।
🍛 ডাল (১০+)
মসুর ডাল, মুগ ডাল (ভাজা), ছোলার ডাল, মাসকলাই, খালার ডাল, কুমড়া ডাল, পুঁই ডাল, ডাল+শাক, ধনেপাতা ডাল ইত্যাদি।
🍚 রাইস আইটেম (১৫+)
খিচুড়ি, সবজি খিচুড়ি, ডিম খিচুড়ি, পোলাও, কাচ্চি, তেহারি, বিরিয়ানি, নওয়াবি বিরিয়ানি, ঘি ভাত, বাসমতি, প্লেইন ভাত ইত্যাদি।
🫓 রুটি ও পরোটা (১০+)
লাচ্ছা পরোটা, আলু পরোটা, ডিম পরোটা, তন্দুরি রুটি, পেঁয়াজ পরোটা, পরোটা-পেঁয়াজু, ইত্যাদি।
আজ কী রান্না করব? এই প্রশ্নের উত্তর একেক দিন একেক রকম হতে পারে। তবে কিছু বুদ্ধি আর প্রস্তুতি থাকলে প্রতিদিনের রান্নার চাপ অনেকটাই কমে।
