সাইকেল: সবচেয়ে নিরাপদ যানবাহন - bhalo lage
বাংলাদেশে সাইকেলের প্রয়োজনীয়তা
আজকের বাংলাদেশে শহরের রাস্তা বলতে বুঝায় যানজট, দূষণ আর দুর্ঘটনার ভয়। তরুণ প্রজন্মের বাইককে স্বাধীনতার প্রতীক মনে করে। বাইসাইকেল অর্থনৈতিক, স্বাস্থ্যগত ও পরিবেশবান্ধব অসংখ্য সুবিধা। আমাদের দেশে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় বৃষ্টির পানি জমে সহজেই রাস্তাঘাট নষ্ট হয়ে যায়। সেই সাথে ঠিকাদারদের দূর্ণীতি তো আছেই। এরকম রাস্তায় বাইসাইকেল সবচেয়ে নিরাপদ ও নির্ভরযোগ্য বাহন।
১. দুর্ঘটনার ঝুঁকি চরম:
বাইক দুর্ঘটনায় ২০২৪ সালে মারা গেছেন প্রায় ২,৫৭০ জন, যা মোট সড়ক মৃত্যুর প্রায় ৩০%।
২. তরুণদের মৃত্যু হার বাড়ছে:
২০-৩০ বছর বয়সী তরুণদের মৃত্যুতে সবচেয়ে বড় ভূমিকা রাখছে বাইক এক্সিডেন্ট।
৩. শারীরিক অলসতা বৃদ্ধি:
শরীরচর্চার কোনো সুযোগ নেই বাইক ব্যবহারে।
৪. শব্দ ও বায়ু দূষণ:
হেলমেট, হর্ন ও হাই স্পিডে চলা বাইকগুলো শহরের শব্দ দূষণের প্রধান উৎস।
৫. অর্থনৈতিক চাপ:
তেল, সার্ভিসিং, খুচরা যন্ত্রাংশ, সব মিলিয়ে বাইকের মাসিক খরচ অনেক।
কেন বাইসাইকেল ব্যবহার করা উচিত?
- দাম সাশ্রয়ী: একজন সাধারণ নাগরিক সহজেই কিনতে পারে।
- জ্বালানি লাগে না: পেট্রোল-ডিজেলের দাম নিয়ে চিন্তা নেই।
- পরিবেশবান্ধব: কার্বন নিঃসরণ নেই, গ্লোবাল ওয়ার্মিং কমায়।
- জ্যাম এড়িয়ে চলে: ছোট রাস্তা, গলি কিংবা ফুটপাত দিয়ে সহজে গন্তব্যে পৌঁছানো যায়।
- স্বাস্থ্যের জন্য ভালো: প্রতিদিন চালালে শরীর চর্চা হয়।
- মানসিক প্রশান্তি দেয়: হাঁফ ধরানো জ্যাম নয়, প্রকৃতির সান্নিধ্য।
- কম খরচে রক্ষণাবেক্ষণ: সার্ভিসিং এ তেমন খরচ পড়ে না।
- শব্দদূষণহীন: শহর থাকে শান্ত, ঘুমে ব্যাঘাত হয় না।
- ছোট জায়গায় পার্কিং: কোনো বড় গ্যারেজের প্রয়োজন নেই।
- গতি নিয়ন্ত্রণ সহজ: দুর্ঘটনার সম্ভাবনা কম।
- ট্রাফিক আইন মেনে চলা সহজ: লাইসেন্স/ইন্স্যুরেন্সের জটিলতা নেই।
- উন্নত বিশ্বে অফিসযাত্রী, শিক্ষার্থী সবাই বাইসাইকেলই বেছে নিচ্ছেন।
নিজের একটা সাইকেল থাকলে আশপাশের জায়গাগুলো এমনিতেই দেখা হয়ে যায়। যখন মন খারাপ, তখন ধীরে ধীরে প্যাডেল ঘোরানো মানে নিজেকেই সময় দেওয়া। যখন শহরের কোলাহল থেকে একটু বেরিয়ে যেতে চাই, তখন নিঃশব্দে পাশে থাকে আমার সাইকেল। এটা একান্ত একজন সঙ্গী।


