ব্যাংক একাউন্ট কেন প্রয়োজন? - bhalo lage
ব্যাংক অ্যাকাউন্ট কেন দরকার
- টাকাপয়সা নিরাপদে রাখা যায়
- অনলাইনে লেনদেন, বিল পরিশোধ, বেতন গ্রহণ বা পাঠানো সহজ হয়
- যে কোনো সময় টাকা উত্তোলন বা ট্রান্সফার করা যায়
- আর্থিক রেকর্ড থাকে, যা ভবিষ্যতে লোন বা ভিসা প্রক্রিয়ায় সহায়ক
- ডিজিটাল লেনদেন ও মোবাইল ব্যাংকিংয়ের সুবিধা পাওয়া যায়
ভালো ব্যাংক অ্যাকাউন্টে কী কী সুযোগ-সুবিধা থাকা উচিত
২. অন্য ব্যাংকে ফ্রীতে ট্রান্সফার করা যায় ৩. বিকাশ, নগদ রকেটে ফ্রীতে ট্রান্সফার করা যায় ৪. ইসলামিক ব্যাংকিং আছে ৫.হিডেন চার্জ নাই - এসএমএস চার্জ, ৫ বারের বেশি কার্ড ব্যবহার করলে টাকা কাটা ৬. অনলাইন অফলাইন কাস্টমার সার্ভিস ভালো ৭. কার্ড ছাড়াই টাকা উত্তোলন করা যায় ৮. বিদেশ থেকে রেমিটেন্স রিসিভ করা যায় ৯. ডুয়েল কারেন্সির জন্য বেস্ট ১০. টার্গেট বেজড ডিপিএস আছে, অ্যাপস এই পেমেন্ট করা যায়
ব্যাংক অ্যাকাউন্টের ধরন
বাংলাদেশে সাধারণত কয়েক ধরনের ব্যাংক অ্যাকাউন্ট পাওয়া যায়—
-
সেভিংস অ্যাকাউন্ট (Savings Account) – সঞ্চয়ের জন্য উপযুক্ত; এতে নির্দিষ্ট হারে সুদ বা মুনাফা পাওয়া যায়।
-
কারেন্ট অ্যাকাউন্ট (Current Account) – ব্যবসায়ীদের জন্য, নিয়মিত লেনদেনের সুবিধা দেয়, তবে সাধারণত সুদ পাওয়া যায় না।
-
স্টুডেন্ট অ্যাকাউন্ট (Student Account) – শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধাসম্পন্ন অ্যাকাউন্ট।
-
ফেমিনা বা উইমেন অ্যাকাউন্ট (Femina/Women Account) – নারীদের জন্য বিশেষভাবে তৈরি অ্যাকাউন্ট।
-
ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট (FDR) – নির্দিষ্ট মেয়াদে টাকা রেখে বেশি সুদ পাওয়ার জন্য।
স্টুডেন্ট অ্যাকাউন্ট কী
স্টুডেন্ট অ্যাকাউন্ট হলো শিক্ষার্থীদের জন্য তৈরি একটি বিশেষ ব্যাংক অ্যাকাউন্ট, যেখানে ন্যূনতম ব্যালান্সের ঝামেলা কম, সার্ভিস চার্জ প্রায় নেই, আর অনলাইন ব্যাংকিংসহ অন্যান্য সুবিধা দেওয়া হয়। এই অ্যাকাউন্টের মূল উদ্দেশ্য হলো তরুণ প্রজন্মকে আর্থিক সচেতনতা ও ব্যাংকিং ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা।
স্টুডেন্ট অ্যাকাউন্টে সাধারণত থাকে
- কম সার্ভিস চার্জ
- ফ্রি এটিএম কার্ড
- মোবাইল ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিং সুবিধা
- শিক্ষা বা স্কলারশিপ সংক্রান্ত লেনদেনের সুবিধা
বর্তমানে নিচের ব্যাংকগুলো শিক্ষার্থীদের জন্য ভালো সুবিধা দিচ্ছে
-
ডাচ-বাংলা ব্যাংক (DBBL Student Account) – সহজ অনলাইন ও মোবাইল ব্যাংকিং সুবিধা
-
ইস্টার্ন ব্যাংক লিমিটেড (EBL Student Account) – ইন্টারেস্টসহ ও আন্তর্জাতিক কার্ড সুবিধা
-
ব্র্যাক ব্যাংক (Brac Bank Agami Account) – ছাত্রছাত্রীদের জন্য ডিজিটাল সলিউশন
-
সিটি ব্যাংক (City Alo Student Account) – কম ফি ও শিক্ষামূলক রিওয়ার্ড সুবিধা
ইসলামি ব্যাংক বাংলাদেশ লিঃ
ফেমিনা অ্যাকাউন্ট কী
ফেমিনা বা উইমেন অ্যাকাউন্ট হলো নারীদের জন্য ডিজাইন করা বিশেষ ব্যাংক অ্যাকাউন্ট। এতে নারীরা সহজে আর্থিক লেনদেন করতে পারেন এবং বিশেষ কিছু সুবিধা পান যেমন কম সার্ভিস চার্জ, সেভিংস ইন্টারেস্ট, ও নারী উদ্যোক্তাদের জন্য প্রণোদনা।
ফেমিনা অ্যাকাউন্টে সাধারণত থাকে
- কম ন্যূনতম ব্যালান্স
- স্বাস্থ্য ও জীবন বীমা সুবিধা
- নারী উদ্যোক্তা লোন বা SME সুবিধা
- ফ্রি ডেবিট কার্ড ও অনলাইন ব্যাংকিং
- বিশেষ ডিসকাউন্ট ও অফার
বর্তমানে জনপ্রিয় কয়েকটি ফেমিনা বা নারী অ্যাকাউন্ট হলো
- ব্র্যাক ব্যাংক Tara Account
- ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (UCB Ladies Account)
- ইস্টার্ন ব্যাংক (EBL Women Banking Account)
- সিটি Alo (City Bank)
ব্যাংক অ্যাকাউন্ট খোলার প্রয়োজনীয় কাগজপত্র
- জাতীয় পরিচয়পত্র (NID) বা জন্ম নিবন্ধন সনদ
- দুই কপি পাসপোর্ট সাইজ ছবি
- শিক্ষার্থীদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের আইডি কার্ড বা সার্টিফিকেট
- প্রয়োজনে টিআইএন সার্টিফিকেট (যদি থাকে)
- নির্দিষ্ট পরিমাণ প্রাথমিক জমা
বর্তমানে ব্যাংকিংয়ের বড় অংশই এখন কার্ডভিত্তিক। কেনাকাটা, টাকা তোলা, অনলাইন পেমেন্ট—সব কিছুই সহজ হয়েছে বিভিন্ন ধরনের ব্যাংক কার্ডের মাধ্যমে। নিচে সবচেয়ে প্রচলিত কার্ডগুলোর ধরন ও কাজ তুলে ধরা হলো।
১. ডেবিট বা এটিএম কার্ড
এটা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকে। টাকা তোলা, দোকানে কেনাকাটা, অনলাইন পেমেন্ট। যারা নিজের টাকাই ব্যবহার করতে চান এবং দৈনন্দিন খরচের জন্য।
২. ক্রেডিট কার্ড
এটি মূলত ব্যাংকের দেওয়া স্বল্পমেয়াদি ঋণ। নির্দিষ্ট সীমার মধ্যে খরচ করে পরে বিল পরিশোধ করতে হয়। বড় কেনাকাটা, অনলাইন বুকিং, EMI সুবিধা, ক্যাশব্যাক বা রিওয়ার্ড। নিয়মিত আয়ের মানুষ(৪০হাজার) যারা সময়মতো বিল পরিশোধ করতে পারেন তাদের জন্য এটি।
৩. প্রিপেইড কার্ড
অ্যাকাউন্ট ছাড়াই আগে টাকা লোড করে ব্যবহার করা যায়। অনলাইন পেমেন্ট, সাবস্ক্রিপশন, গিফট কার্ড হিসেবে। শিক্ষার্থী বা যারা খরচ নিয়ন্ত্রণে রাখতে চান।
৪. ভার্চুয়াল কার্ড
শুধু অনলাইনে ব্যবহারযোগ্য ডিজিটাল কার্ড, কোনো ফিজিক্যাল কপি নেই। নিরাপদ অনলাইন পেমেন্ট, ট্রায়াল সাবস্ক্রিপশন। অনলাইন শপিং বা ফ্রিল্যান্স পেমেন্টের জন্য।
৫. আন্তর্জাতিক বা ট্রাভেল কার্ড
বিদেশে ব্যবহারের উপযোগী কার্ড, ডলারসহ বিভিন্ন মুদ্রায় লেনদেন করা যায়।
৬. কর্পোরেট কার্ড
প্রতিষ্ঠানের নামে ইস্যু করা হয়। কর্মচারীদের অফিস খরচ বা ট্যুর ব্যয়ে ব্যবহার করা হয়। ব্যবসায়িক খরচ ও হিসাব রাখার জন্য। কোম্পানি ও অফিস ব্যবহারের জন্য।
৭. স্পেশালিটি কার্ড (স্টুডেন্ট/উইমেন কার্ড)
বিশেষ শ্রেণীর গ্রাহকের জন্য কম ফি ও বাড়তি সুবিধা দেওয়া হয়। নারী উদ্যোক্তা, শিক্ষার্থী, বা নির্দিষ্ট গ্রুপের আর্থিক সেবা।
আশা করি পোস্টের মাধ্যমে ব্যাংকিং সম্পর্কে কিছুটা হলেও জানতে পারবেন। তবে অবশ্যই সুদ থেকে দূরে থাকবেন। সুদ হারাম হারাম হারাম।