ছোট বাচ্চাদের যে দোয়াগুলো শেখাবেন - bhalo lage



শিশুদের ছোটবেলা থেকেই দোয়া শেখানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে তাদের ঈমান মজবুত হয়, চরিত্র সুন্দর হয় এবং আল্লাহর সাথে সম্পর্ক গড়ে ওঠে। মহানবী মুহাম্মদ ﷺ শিশুদেরকে ছোট ছোট সহজ দোয়া শেখাতে উৎসাহ দিতেন।

নিচে বাচ্চাদের জন্য কিছু সহজ ও প্রয়োজনীয় দোয়া দেওয়া হলো -


১. ঘুমানোর আগে দোয়া

আরবি:
اَللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا

উচ্চারণ:
আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া

অর্থ:
‘হে আল্লাহ! আপনার নামে আমি শয়ন করছি এবং আপনারই অনুগ্রহে পুনরায় জাগ্রত হবো। (বুখারি: ৬৩২৪)


২. ঘুম থেকে ওঠার দোয়া

আরবি:
الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ

উচ্চারণ:
আলহামদুলিল্লাহিল্লাজী আহয়া-না বা’দা মা আমা-তানা ওয়া ইলাইহিন নুশূর

অর্থ:
‘সব প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি মৃত্যুর পর আমাদের জীবন দান করেছেন এবং তার দিকেই আমাদের পুনরুত্থান।’ (বুখারি: ৬৩২৪)


৩. খাওয়ার আগে দোয়া

আরবি:
بِسْمِ اللَّهِ

উচ্চারণ:
বিসমিল্লাহ

অর্থ:
আল্লাহর নামে শুরু করছি।


৪. খাওয়ার পর দোয়া

আরবি:
الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنَا، وَسَقَانَا، وَجَعَلَنَا مُسْلِمِينَ

উচ্চারণ:
আলহামদু লিল্লাহিল্লাজি আতআমানা, ওয়া সাকানা, অজাআলানা মুসলিমিন

অর্থ:
‘সব প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের খাইয়েছেন, পান করিয়েছেন এবং মুসলিম বানিয়েছেন।’ (আবু দাউদ: ৩৮৫০)


অথবা শুধু “আলহামদুলিল্লাহ”


৫. জ্ঞান বৃদ্ধির দোয়া

আরবি:
رَبِّ زِدْنِي عِلْمًا

উচ্চারণ:
রাব্বি যিদনী ইলমা

অর্থ:
হে আমার রব! আমার জ্ঞান বৃদ্ধি করুন।


৬. ঘর থেকে বের হওয়ার দোয়া

আরবি:
بِسْمِ اللَّهِ تَوَكَّلْتُ عَلَى اللَّهِ

উচ্চারণ:
বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ

অর্থ:
আল্লাহর নামে বের হচ্ছি, আল্লাহর উপর ভরসা করলাম।


৭.  টয়লেটে প্রবেশের দোয়া

আরবি:
اللهُمَّ إِنّيْ أَعًوْذُ بِكَ مِنَ الْخُبْثِ وَ الْخَبَائِثِ

উচ্চারণ:
‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল খুবছি ওয়াল খাবায়িছ

অর্থ:
হে আল্লাহ! নিশ্চয়ই আমি আপনার কাছে পুরুষ ও নারী শয়তানের অনিষ্ট তথা ক্ষতি থেকে আশ্রয় চাই।’ (বুখারি: ৬৩২২)


৮.  মা-বাবার জন্য দোয়া

আরবি:
 رَبِّ ٱرۡحَمۡهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرٗا

উচ্চারণ:

‘রাব্বির হামহুমা, কামা রাব্বায়ানি সাগিরা।’

অর্থ:
‘হে আমার প্রতিপালক, তাদের উভয়ের প্রতি রহম করো; যেমন তারা আমাকে শৈশবকালে লালন-পালন করেছেন।’ (সুরা বনি ইসরাইল: ২৪)


৯.  হাঁচি দিলে দোয়া

আরবি:
 الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ

উচ্চারণ:

‘আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন’।

অর্থ:

‘সব প্রশংসা মহান আল্লাহর জন্য যিনি উভয় জগতের প্রতিপালক’।



১০.  ছোট সুন্দর দোয়া

আরবি:

اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني

উচ্চারণ:

আল্লাহুম্মাঘফির লী ওয়ারহামনী ওহ্দিনী ওয়াআফিনী ওয়ারযুকনী"

অর্থ:

"হে আল্লাহ! আমাকে ক্ষমা করুন, আমাকে দয়া করুন, আমাকে হেদায়েত দিন, আমাকে সুস্থ রাখুন এবং আমাকে রিজিক দিন।"




 আল্লাহ আমাদের সন্তানদের নেক ও দ্বীনদার বানান। 

আমিন 🤲




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url