ব্লাড গ্রুপ নিয়ে ভুল ধারণা - bhalo lage


ব্লাড গ্রুপ কি মানুষের স্বভাব নির্ধারণ করে?

মানুষের রক্তের গ্রুপ অনুযায়ী তার চরিত্র বা ব্যক্তিত্ব কেমন হবে এই ধারণাটি অনেক পুরনো ও জনপ্রিয়। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় আমরা প্রায়ই দেখতে পাই:

“O+ গ্রুপের মানুষ খুবই বুদ্ধিমান

“B- গ্রুপের মানুষ স্বার্থপর

“AB+ গ্রুপের মানুষ কৌশলী

এমন নানা ছবি ও পোস্ট  ঘুরে বেড়ায়। কিন্তু প্রশ্ন হচ্ছে এসব কি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত?


বিজ্ঞান কী বলে?

রক্তের গ্রুপ ও ব্যক্তিত্ব এই ধারণাটি মূলত জাপানি একটি তত্ত্ব যার নাম কেটসুএকি-গাতা (Ketsueki-gata)। এই তত্ত্ব অনুযায়ী, একজন ব্যক্তির রক্তের গ্রুপ তার মেজাজ, আচরণ ও মানসিক বৈশিষ্ট্য নির্ধারণে ভূমিকা রাখে। কেটসুএকি-গাতা একটি অবৈজ্ঞানিক ধারণা (pseudoscience) হিসেবে বিবেচিত, অর্থাৎ এটি এমন একটি মতবাদ যা দেখতে বিজ্ঞানের মতো মনে হলেও বাস্তব ভিত্তি বা বৈজ্ঞানিক প্রমাণ নেই। বিজ্ঞান আজ পর্যন্ত রক্তের গ্রুপ ও ব্যক্তিত্বের মধ্যে সরাসরি কোনো সম্পর্ক প্রমাণ করতে পারেনি। বিশেষজ্ঞদের মতে, ব্যক্তিত্ব গঠনে জিন, পরিবেশ, অভিজ্ঞতা, শিক্ষা ও পারিবারিক প্রভাব এসবই অনেক বড় ভূমিকা রাখে। ব্লাড গ্রুপের ভূমিকা গুরুত্বপূর্ণ নয়।


বলা যায় এখন পর্যন্ত কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই যে রক্তের গ্রুপ ব্যক্তিত্ব নির্ধারণ করে।




 কিছু সাধারণ ভুল ধারণা


🩸 A গ্রুপ স্বভাব: নিজেকে অনেক সময় চাপে ফেলে, ধৈর্যশীল, আবেগ নিয়ন্ত্রণে রাখে, অতিরিক্ত পারফেকশনিস্ট হয়।

🩸 B গ্রুপ স্বভাব: স্বাধীনচেতা, সৃজনশীল,স্বাধীন চিন্তাভাবনা, সহজেই মিশে যায়, নিয়মকানুনে একটু উদাসীন, মাঝে মাঝে স্বার্থপর মনে হয়। B- গ্রুপের মানুষ অলস ও দায়িত্বহীন হয়।

🩸 AB গ্রুপ স্বভাব: কৌশলী, ঠান্ডা মাথার, বিশ্লেষণধর্মী, রহস্যময়, কখনো A কখনো B-এর মতো আচরণ করে, দ্বৈত স্বভাবের কারণে বোঝা কঠিন।

🩸 O গ্রুপ স্বভাব: নেতৃত্বশীল, আত্মবিশ্বাসী, উদ্যমী, সামাজিক, লক্ষ্যপূরণে দৃঢ়, মাঝে মাঝে গর্বিত বা একগুঁয়ে আচরণ করে। কেউ কেউ বলে O- গ্রুপের মানুষ বাচাল হয়”


এসব ধারণা মজার হতে পারে জাপান ও এশীয়দেশগুলোর মধ্যে দেখা যায়। কিন্তু সেগুলোর বৈজ্ঞানিক ভিত্তি নেই। এগুলো অনেকটা রাশিচক্র বা স্টার সাইন বিশ্লেষণের মতো, শুধু ধরেই নেওয়া হয় যার বাস্তব কোন ভিত্তি নেই।



ব্যক্তিত্ব গঠিত হয় অভিজ্ঞতা, শিক্ষা, পারিবারিক পরিবেশ, মূল্যবোধ এবং আত্মচর্চা দ্বারা। ইসলাম বলে, মানুষের মর্যাদা নির্ধারিত হয় তার চরিত্র ও তাকওয়ার ভিত্তিতে, রক্তের ভিত্তিতে নয়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url